
ইউনুসের পর তারেক রহমানের জমানায়ও কি ভারত-বাংলাদেশ ক্রিকেট বন্ধ?
মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছিল দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। এবার বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই ক্ষত সারবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপাতত ক্রিকেটমহলে আশার আলো খুব একটা দেখা যাচ্ছে না। বরং ভারতীয় দলের আসন্ন বাংলাদেশ সফর আদৌ হবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই সফরের সূচি ঘোষণা করেছিল। কিন্তু সেই একই সময়ে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। ফলে ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। সফর শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে বাস্তবে সিরিজ আয়োজন করা কতটা সম্ভব, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর আগে ইউনুস সরকারের সময়ে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে সেই সফর স্থগিত হয়ে যায়। পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এবং তা নিয়ে ভারতে তৈরি হওয়া ক্ষোভের প্রভাব ক্রিকেটেও পড়ে। কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।
এর পর বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও গভীর প্রভাব পড়ে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে বলে অনেকেই আশা করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক হওয়ার স্পষ্ট কোনও বার্তা মেলেনি।
সবচেয়ে বড় প্রশ্ন, ভারতীয় দল কি শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে যাবে? বিসিসিআই অবশ্য এখনও সিরিজটি আনুষ্ঠানিকভাবে বাতিল করেনি। বোর্ডের এক সূত্রের দাবি, সরকারের সঙ্গে এখনও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
Cricke