ধর্ম-জাতি থেকে কোভিড টিকা! জনগণনায় ৪০ প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে

Census 2027: ভারতের ষোড়শ জনগণনা ২০২৭-এর (Census 2027) জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম বিজ্ঞপ্তিতে ছিল ৩৩টি প্রশ্নের তালিকা। এবার জনগণনা ২০২৭-র দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে ৪০ করা হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের তরফে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি জানাচ্ছে, তথ্য সংগ্রহ (এনুমারেশন) পর্বে ধর্মীয় ও জাতিগত পরিচয় (বিশেষত, তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কিনা) এবং কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা, তা-ও জানাতে হবে।History

ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার মৃতুঞ্জয় কুমার নারায়ণের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণনা ২০২৭-এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ জনসংখ্যা গণনার জন্য এই ৪০টি প্রশ্ন নির্ধারিত হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে বাড়ি-ঘর তালিকাভুক্তির কাজ চলছিল। এবারের তালিকায় সবচেয়ে আলোচিত বিষয় হল জাতির তথ্য। পূর্ববর্তী একটি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত ও ‘নন-সিনক্রোনাস’ (যেখানে সাধারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণনা করা সম্ভব নয় এমন) এলাকাগুলোতে ১ সেপ্টেম্বর থেকে জনসংখ্যা গণনা শুরু হবে। এই এলাকাগুলোতে গণনা কার্যক্রম ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বলা হয়েছে, উক্ত জনগণনা পরিচালনার ক্ষেত্রে বাড়ি-বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা শুরুর ঠিক আগে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ‘স্ব-গণনা’ (self-enumeration)-র একটি বিকল্প ব্যবস্থা থাকবে। দেশের বাকি অংশে জনসংখ্যা গণনা আগামী বছর শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *